বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) কক্সবাজারের সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর ফলে রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে তিন ঘণ্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিএসসিপিএলসি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
সূত্রে জানা গেছে, রোববার (১ ডিসেম্বর) রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত (মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট) কক্সবাজারে অবস্থিত সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবলের চেন্নাই প্রান্তের চেন্নাই ল্যান্ডিং স্টেশন এবং সিঙ্গাপুর প্রান্তের টুয়াস ল্যান্ডিং স্টেশনে ক্যাবলের ত্রুটি সংশোধনের জন্য রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে সিমিইউ-৪ সাবমেরিন ক্যাবল সিস্টেমের মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই ও সিঙ্গাপুর রুটের সার্কিটগুলোতে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।
এই পরিস্থিতির জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য মাফ চাইছে।
0 মন্তব্যসমূহ